প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলার পদে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে বলেছেন, বৃহত্তর স্বার্থে সবাইকে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে হবে। দলের সিদ্ধান্ত অমান্য করলে পরিণতি ভালো হবে না। গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির লক্ষ্যে বিএনপি-জামায়াতের নাশকতা, নৈরাজ্য এবং অব্যাহত সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী যথাক্রমে সাঈদ খোকন, আনিসুল হক ছাড়াও মহানগরীর দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
