বিমান দুর্ঘটনায় স্পেনের নাগরিকদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ২৮ মার্চ ২০১৫, ০০:১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির বিমান বিধ্বস্তের ঘটনায় বিপুল সংখ্যক স্পেনের নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। স্পেনের প্রেসিডেন্ট মারিয়ানো রাজোয় ব্রের কাছে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘গত ২৪ মার্চ জার্মানির একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্পেনের নাগরিকদের মর্মান্তিক মৃত্যুতে আমি খুবই দুঃখিত ও মর্মাহত।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি স্পেনের জনগণ বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

শেখ হাসিনা আরো বলেন, আমাদের বিশ্বাস এবং প্রার্থনা শোকাহত পরিবারগুলো ও তাদের বন্ধু-বান্ধব এই দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন।