ফোকাস : টম ক্রুজ ও ‘অনন্ত’ ভালোবাসা!

আপডেট : ২৮ মার্চ ২০১৫, ১১:০৫
কয়েকবছর আগের কথা। নিজের ব্যবসায়িক একটি মিটিং এ বিশ্বখ্যাত এক মার্চেন্টের প্রধান কার্যালয়ে গিয়েছিলেন অনন্ত। সেখানে অনন্ত’র নিজস্ব স্টাইল দেখে অফিসের রিসেপশনিষ্টরা নাকি অনেকেই অনন্তকে টমক্রুজ ভেবে ভুল করেছিলেন! নিজের প্রিয় নায়ককে নিয়ে এভাবেই এক অভিজ্ঞতার কথা বলেন তিনি। তাই ভালোলাগার এই বিষয়টি নিজের কাজের ক্ষেত্রেও প্রতিফলিত হয়। অবশেষে অনন্ত তার নিজস্ব ওয়েবসাইটটিও নির্মাণ করলেন বিশ্বসেরা অভিনেতা টমক্রুজের অফিসিয়াল ওয়েবসাইটের আদলেই। যেখানে তার ব্যক্তিগত ও কাজের সব আপডেট পাওয়া যাবে। ভালোবাসার মানুষের প্রতি কোনো ব্যাকরণ চলে না। তাই প্রিয় অভিনেতা টমক্রুজের প্রতি ভালোলাগা থেকেই একই কারিগরিমানের ওয়েবসাইট নির্মাণ করলেন তিনি। যার ওয়েব ঠিকানা :www.anantajalil.co।