পুরোদস্তুর চলচ্চিত্রশিল্পী হিসেবে পরিচয়ের তকমা পাবার জন্য এখন মম’র প্রাণান্ত চেষ্টা। সেই চেষ্টার ক্রটি রাখেননি ছোটপর্দার এই মেধাবী অভিনেত্রী। কিন্তু সময়টা খারাপ বলে মাহী, ববি বা বর্ষার বড় বাজেটের ছবির সাথে কতটা পেরে উঠবেন সেটিই বলা মুশকিল। এর আগে পুরোদস্তুর কমার্শিয়াল ছবির নির্মাতা রাকিবুলের ‘প্রেম করবো তোমার সাথে’ চলচ্চিত্রে কম চেষ্টা করেননি। কিন্তু এবারে এক টিভি নাটক নির্মাতার চলচ্চিত্র দিয়ে কতটা ফিল্মি লক্ষ্যে পৌঁছাবেন সেটিই দেখার বিষয়। কারণ এবারে তার বিপরীতে আরেফিন শুভ। যিনি নিজেও চলচ্চিত্রে প্রতিষ্ঠা পাবার জন্য চেষ্টা চালাচ্ছেন প্রতিনিয়ত। তবে আশার কথা হলো ছবিটি কর্পোরেট প্রতিষ্ঠানের প্রযোজনায় বলে এর প্রচার প্রপাগান্ডা অন্য যেকোনো ছবির চেয়ে বেশি হবে। এখন দেখার বিষয় ছবির গল্পে দর্শকেরা বরাবরের মতো বিরক্ত হয় নাকি সত্যিকার অর্থেই মন ছুঁতে পারে।
