ফাইনালে অপরিবর্তিত নিউজিল্যান্ড দল

আপডেট : ২৮ মার্চ ২০১৫, ১৩:৪৩
বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে কোনো পরিবর্তন আনছে না নিউজিল্যান্ড। সেমি-ফাইনাল জেতা দলটি নিয়েই ফাইনালের লড়াইয়ে নামতে যাচ্ছেন দলটি।
সেমি-ফাইনালে খেলোয়াড়দের শরীরী ভঙ্গির সাথে ফিল্ডিং-ব্যাট-বলের চমৎকার সমন্বয়ের প্রসঙ্গ তুলে ধরে বিশ্বকাপ নির্ধারণী ম্যাচেও দলে কোন পরিবর্তন আনছেন না বলে জানান ম্যাককালাম।
গত মঙ্গলববার অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে চার উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে বিশ্বকাপের সহ-আয়োজক নিউজিল্যান্ড।