সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেল হামলা চালিয়েছে ইসলামি জঙ্গি সংগঠন আল-শাবাব। শুক্রবার বিকালে প্রথমে এই হামলা চালানো পর শনিবারও সেখানে সংঘর্ষ অব্যাহত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে।
দেশটির পুলিশের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর জনপ্রিয় হোটেল মাকা আল মুকাররামে হামলা চালিয়েঠে আল-শাবাব। সেখানে অনেক সরকারি কর্মকর্তারা আটকা পড়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ দেয়া বিশেষ বাহিনী ‘গাশান’ এ নেতৃত্ব নিরাপত্তা কর্মকর্তারা শুক্রবার সন্ধ্যা থেকে জঙ্গিদের সাথে লড়াই করছে। শনিবারও এই লড়াই অব্যাহত আছে।
একজনে সিনিয়র পুলিশ কর্মকর্তা কর্নেল ফারাহ আদেন রয়টার্সকে জানিয়েছেন, সংঘর্ষে জেনেভায় নিযুক্ত সোমালিয়ার অ্যাম্বাসেডরসহ অন্তত ১৫জন নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে ২০জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক ব্যক্তি, হোটেল নিরাপত্তাকর্মী ও সরকারি সৈন্য রয়েছে।
আল-শাবারের সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব জানিয়েছেন, তাদের লক্ষ্য শুধু সরকারি কর্মকর্তারা।
রয়টার্সকে তিনি টেলিফোনে জানান, আমরা শুধু সরকারি কর্মকর্তাদের হত্যা করেছি এবং বেসামরিক ব্যক্তিদের মুক্তি দিয়েছি।
২০১১ সালে আফ্রিকান শান্তিরক্ষী বাহিনী রাজধানী থেকে আল-শাবাবকে হঠিয়ে দেয়। কিন্তু তারা গেরিলা হামলা চালাতে থাকে। তাদের লক্ষ্য সরকারকে হঠিয়ে দেয়া এবং দেশে ইসলামিক আইন চালু করা।
