মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, বিএনপি নেতাকে উদ্ধার করে পুলিশকেই প্রমাণ করতে হবে যে তারা বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আটক করেনি। শনিবার এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আইজিপি এ কে এম শহীদুল হকের উদ্দেশে তিনি বলেন, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে আপনারা ধরেন নাই বলে দাবি করছেন। বলছেন, তাকে খুঁজে বের করার জন্য নিরন্তর চেষ্টা করা হচ্ছে। বিনয়ের সঙ্গে বলতে চাই, আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেনি তখনই বিশ্বাস করব, যখন দেখব দ্রুততম সময়ে তাকে জনসম্মুখে বা আদালতে হাজির করে পুলিশ জানিয়েছে, অমুক জায়গা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
