ভারত-পাকিস্তান উত্তেজনা : কী বললেন দুই দেশের ক্রিকেটাররা

আপডেট : ০১ মার্চ ২০১৯, ০৮:৪০

পুলওয়ামার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত সেখানে নিজ নিজ জায়গা থেকে নিজেদের অবস্থান পরিষ্কার করছেন দুই দেশের ক্রিকেটাররাও। শুধু বর্তমান ক্রিকেটার নন সাবেকরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মতামত ও সমর্থনের কথা জানাচ্ছেন। অনেক ক্রিকেটার নিজ নিজ দেশের বাহিনীর প্রশংসা করে লিখেছেন। অনেকে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।

 

 

পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। যুদ্ধের দামামা বন্ধের আহ্বান জানিয়ে দুই দেশকে এক হতে বলেছেন ওয়াসিম। তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তান কেউ কারো শত্রু না, তাদের শত্রু আমাদের শত্রু। কত রক্ত গেলে আমরা বুঝব যে, আমরা একই যুদ্ধে অংশ নিচ্ছি। এই সন্ত্রাসবিরোধী যুদ্ধে আমাদের হাত মেলাতে হবে।’

 

পাকিস্তানের মোহাম্মদ হাফিজও শান্তির আহ্বান জানান। তিনি লেখেন, ‘শান্তি, শান্তি, শান্তি।’ টুইটারে শহীদ আফ্রিদি লিখেছেন, পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা করেন, তারা শত্রুপক্ষের প্রতি তাদের আচরণের প্রশংসা করেন। তিনি বলেন, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়ে গর্ব হয়, এভাবেই আমরা শত্রুদের আপ্যায়ন করি। ভারত যুদ্ধ নিয়ে যে হিস্টেরিয়া তৈরি করেছে সেটা বন্ধ হোক। আমরা জাতিগতভাবে শান্তি পছন্দ করি এবং আমাদের প্রধানমন্ত্রী ইমরান খান যে যৌথ সংলাপের কথা বলেছেন সেটাই একমাত্র সমাধান।’

আরো পড়ুন : জাতীয় ভোটার দিবস আজ

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নজর কেড়েছে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলিদের টুইটার পোস্ট। শচীন ভারতীয় বিমান বাহিনীর প্রশংসা করে একটি পোস্ট দেন। সৌরভ গাঙ্গুলির পোস্টে মূলত শচীন টেন্ডুলকারের সঙ্গে তার সম্পর্ক ঠিক আছে এমন ব্যাখ্যা দেওয়া হয়েছে। তবে এর আগে পাকিস্তানে যখন ভারতীয় বিমান বাহিনী হামলা চালায় তখন বেশ সোচ্চার ছিলেন গৌতম গম্ভীর। তিনি লেখেন, ‘এখনই সময় আমরা স্থান ঠিক করে ফেলেছি আমরা ভাগ্যও নির্ধারণ করেছি।’ এছাড়া হরভজন সিং, মোহাম্মদ কাইফ, শেখর ধাওয়ানরা ভারতীয় বাহিনীর প্রশংসা করে পোস্ট দেন টুইটারে। আর ইরফান পাঠান লেখেন, ‘উইং কমান্ডার আভিনন্দন আমাকে গর্বিত করে, যেভাবে কোনো শব্দ উচ্চারণ না করেই সে যে শক্তি ও দৃঢ়তা প্রকাশ করেছেন। আমি আশা করব সে নিরাপদে বাড়ি ফিরবে।’ খবর বিবিসি বাংলার।

 

ইত্তেফাক/ইউবি