মনোনয়নপত্র নিলেন জোনায়েদ সাকি

আপডেট : ২৮ মার্চ ২০১৫, ১৯:৫৩
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়রপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। শনিবার বিকাল ৫ টায় ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। 
এর আগে গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় পরিচালনা কমিটির এক সভায় সংগঠনের প্রধান সমন্বয়কারী দায়িত্ব থেকে তিনি সাময়িকভাবে অব্যাহতি নেন। সংগঠনের পক্ষ থেকে তার প্রার্থীতাকে সমর্থন করা হয়। গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের অন্যতম সদস্য অ্যাড. আবদুস সালাম। প্রেসবিজ্ঞপ্তি।