নির্বাচন সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ হবে: কামরুল

আপডেট : ২৮ মার্চ ২০১৫, ১৯:৫৫
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নির্বাচন সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ হবে। কিন্তু কেউ সন্ত্রাসী হয়েও নির্বাচেনে অংশগ্রহণ করবে অার মনে করবে কিছু বলা হবে না, তা অার ভাববেন না। অপরাধী হলেই কাউকেই ছাড় দেয়া হবে না। সিটি নির্বাচন অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে। 
শনিবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটি (ডিঅারইউ) সাগর-রুনী মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস' উপলক্ষে অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর অাওয়ামী লীগের যুগ্ম সাধারাণ সম্পাদক অারও বলেন, কিন্তু কেউ সন্ত্রাসী করলে এক চুলও ছাড় দেয়া হবে না।