চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন এম মনজুর আলম। রবিবার সকাল ৯টায় আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় বিএনপির দুই শীর্ষ নেতা আব্দুল্লাহ আল নোমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ তার সঙ্গে ছিলেন।
