রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত ৪

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ১২:২৭
রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চার বাসযাত্রী আহত হয়েছে। আহত ফিরোজা বেগম (৪০), নজরুল ইসলাম (৪৫), তাহমিনা আক্তার (২৫) ও এঞ্জেল (০৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
মেডিক্যাল পুলিশ ফাঁড়ির নায়েক মোজাম্মেল হোসেন জানান, রবিবার ভোর ছয়টার দিকে তারা হাসপাতালে আসেন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।