ধান চাষে খরচ বাড়লেও কৃষক পাচ্ছে না মুনাফা

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ১২:৩০
প্রতি বছর সেচের খরচ বাড়ছে কাপ্তাই এলাকার কৃষকদের। জমিতে সেচ দিতে গিয়ে কৃষক হিমসিম খাচ্ছেন।  শস্য ভান্ডার হিসেবে খ্যাত গুমাই বিলের কৃষক আবুল কালাম বলেন, গত বছর জমিতে সেচ দিয়েছি ১৪শ’ টাকায়। এবার সেচের জন্য দিতে হচ্ছে ১৬৫০ টাকা। আর মজুরি খরচতো বাড়ছেই। কৃষক জসিম উদ্দিন বলেন, ২০১৩ সালে সেচ দিয়েছি এক হাজার তিনশ’ টাকায়। সেটা এখন এক হাজার ৬শ’ টাকা ছাড়িয়েছে।
কৃষকরা বলেন, দূর থেকে পানি এনে সেচ দিতে হয়। এজন্য প্রতি বছর মাটি কেটে ড্রেন তৈরি করতে হয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যদি স্থায়ী পাকা ড্রেন করে দিতো তাহলে অন্তত ড্রেন করার খরচ থেকে রেহাই পেতাম। কৃষকরা বলেন, ডিজেলচালিত মোটরের সাহায্যে আমরা সেচ দেই। যদি বিদ্যুতের সংযোগ থাকতো তাহলে সেচ খরচ আরো কমতো।
কৃষক মহিউদ্দিন বলেন, আমাদের জমির উপর দিয়ে বিদ্যুতের সঞ্চালন লাইন টাঙ্গানো হলেও জমিতে সেচ দেবার জন্য আমরা বিদ্যুত্ পাই না। সেচযন্ত্রে বিদ্যুত্ সংযোগ পাওয়া গেলে খরচ কমতো বলেও কৃষকরা জানান।