চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন। রোববার বেলা সোয়া ১২টার দিকে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এসময় নাছির উদ্দিনের সঙ্গে নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও কোষাধ্যক্ষ আবদুস ছালামসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোট হবে।
এর আগে সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম।
