চলতি বছর মিস ইন্ডিয়া খেতাব পেয়েছেন দিল্লির মেয়ে অদিতি আরিয়া। শনিবার রাতে মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে জমকালো এক অনুষ্ঠানে সেরার মুকুট জয় করেছেন তিনি। ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ৫২তম আসরে প্রথম রানারআপ হয়েছেন আফরিন র্যাচেল ও দ্বিতীয় হয়েছেন ভর্তিকা সিং। খবর: ইন্ডিয়া টুডে।
মিস ইন্ডিয়া খেতাব পাওয়ায় এই বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন অদিতি। আর দুই রানারআপ আফরিন ও ভর্তিকা আন্তর্জাতিক বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
IMG0
এবার বিচারকের আসনে ছিলেন জন আব্রাহাম, মনীষা কৈরালা, সনু নিগম, অনিল কাপুর, ফিরোজ নাদিয়াদওয়ালা, আবু জানি ও সন্দীপ খোসলা, শিল্পা শেঠি, সোনালি বেন্দ্রে, শমক ডাবর এবং চিত্রাঙ্গদা সিং।
পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেছেন মনিষ পল ও নেহা ধুপিয়া। অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন কারিনা কাপুর খান, জ্যাকুলিন ফার্নান্দেজ ও শহিদ কাপুর এবং গান গেয়েছেন কণিকা কাপুর, মিট ব্রাদার্স ও শালমালি খোলগাড়ে।
