অপরাধীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক থাকতেই পারে: হানিফ

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ১৭:৩৭
 
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘যারা অপরাধ করেছেন তাদের মধ্যে গ্রেফতার আতঙ্ক থাকতেই পারে। তবে বিএনপির আরো অনেক নেতা রয়েছেন যারা নির্ভয়ে চলাফেরা করছেন তাদের মধ্যে গ্রেফতার আতঙ্কা নেই। যারা পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করার মতো নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের মনেই ভয় ও গ্রেফতার আতঙ্ক আছে এবং তারা আত্মগোপনে রয়েছে।’
 

রবিবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারা জগশ্বর মাধ্যামিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হানিফ।