বিশ্বকাপের ফাইনালে দর্শক উপস্থিতিতে এমসিজির রেকর্ড

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ১৮:০৭
 
 
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে দর্শক সংখ্যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। অফিসিয়াল সূত্রমতে রবিবারের ফাইনালে এমসিজিতে ৯১ হাজার ১১২ জন দর্শক উপস্থিত ছিলেন। যা যেকোন ক্রিকেট ম্যাচে সর্বোচ্চ।
 
২০১৩ সালে বক্সিং ডে এ্যাশেজ টেস্ট সিরিজের আগে নতুনভাবে সংষ্করণ করা বিশাল এই স্টেডিয়ামে এর আগে কোন ক্রিকেট ম্যাচে এত দর্শকের সমাগম হয়নি। বিশ্বকাপের ফাইনালেও দর্শক উপস্থিতির দিক থেকে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছেন আজকের এই সংখ্যা। 
 
এর আগে ১৯৯২ সালের এই মাঠেই অনুষ্ঠিত পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ফাইনালে ৮৭,১৮২জন দর্শক উপস্থিত ছিল।
 
উল্লেখ্য ১৮৫৪ সালে মেলবোর্নের ইয়ারা পার্কে নির্মিত এই স্টেডিয়ামের সর্বমোট দর্শক ধারনক্ষমতা হলো ১০০,০২৪। অস্ট্রেলিয়ার এটি সবচেয়ে বড় স্টেডিয়াম হলেও সারা বিশ্বে আয়তনের দিক থেকে এর অবস্থান ১৩তম।