সিঙ্গাপুরের লি কোয়ান উয়্যুর প্রতি শেষ শ্রদ্ধা

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ২০:২৬
 
আধুনিক সিঙ্গাপুরের জনক লি কোয়ান ইয়্যুর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন লাখো মানুষ। গত ২৩ মার্চ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৯১ বছর বয়সে মারা যান লি কোয়ান ইয়্যু।
শহরের রাস্তা দিয়ে যখন তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছিল তখন ভারি বৃষ্টির মধ্যেই রাস্তার দুই ধারে দাঁড়িয়েছিলেন অসংখ্য মানুষ। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর প্রাঙ্গণে রাখা তার মরদেহে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানায়। প্রায় ১৫ লাখ মানুষ এসময় তাদের প্রিয় নেতাকে অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় জানায়।এক মিনিট নীরবতাও পালন করা হয় এসময়। এর আগে ২১ বার তোপধ্বনির মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় প্রয়াত এই নেতাকে।
লি কোয়ান ইয়্যুর ছেলে সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী লি সিয়েন লুং তার আবেগঘন বক্তব্যে বলেন, আমার বাবার প্রত্যেক নিঃশ্বাসে মিশে ছিল সিঙ্গাপুর। যে আলো এতদিন আমাদের পথ দেখিয়েছে তা আজ নিভে গেল'।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সহ বিশ্ব নেতারা তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন। সূত্র: বিবিসি