'জলের ঘূর্ণি ও বকবক' করতে বাংলাদেশে আসছেন পরমব্রত

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ১৯:৪৫
 
অনিমেশ আইচের পরিচালনায় 'জলের ঘূর্ণি ও বকবক' ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে বাংলাদেশে আসছেন কোলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। রাজধানী ছাড়াও প্রত্যন্ত গ্রামে শুটিং করবেন পরমব্রত। ছবির কাজ শুরু করতে কিছুদিনের মধ্যেই পৌঁছবেন তিনি।
বাংলাদেশে প্রথমবারের মত ক্রীড়া সাহিত্যিক মতি নন্দীর লেখা গল্প নিয়ে তৈরি হবে এই ছবি।
টালিগঞ্জের পরিচালক সুমন ঘোষের 'কাদম্বরী' ও কৌশিক ঘোষের 'সিনেমাওয়ালা'র শুটিং সবে শেষ করেছেন তিনি। আর তার পরই বাংলাদেশের ছবিতে অভিনয় করতে আসছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
অনিমেষ আইচ এর পরিচালিত সর্বশেষ ছবি 'জিরো ডিগ্রি' দর্শক মহলে সম্মানিত ও সমাদৃত হয়েছে।