ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাই হলো না

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ২০:৩৮
 
আশা করেছিলা ফাইনাল ম্যাচটি অনেক ভালো হবে। উত্তেজনায় ঠাসা থাকবে পুরো ম্যাচ। কিন্তু সেটা হয়নি। ফাইনালের ম্যাচটি একতরফা হয়ে গেছে। অস্ট্রেলিয়া যোগ্যতর দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে।
 
নিউজল্যান্ড পুরো বিশ্বকাপে ভালো খেলেছে, ফাইনালের জন্য তারা যোগ্য দল। শিরোপা জেতাটা তাদের উচিত্ ছিলো। কিন্তু সেটা তারা করতে পারেনি। অস্ট্রেলিয়ার বোলারদের কাছে হার মানতে হয়েছে নিউজিল্যান্ডের। শুরুতে টপঅর্ডার তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পরে নিউজিল্যান্ড।
 
 ইলিয়ট অনেক চেষ্ঠা করেছেন দলকে খেলায় ফেরাতে। কিন্তু যোগ্য সঙ্গ পাননি। অস্ট্রেলিয়া ছোট লক্ষ্য তারা করতে নেমে কোন তাড়াহুরা করেনি। খুব আরামেই ম্যাচটা জিতেছে।
 
ক্লার্ক নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটা ভালো একটা ইনিংস খেলে দলকে শিরোপা জিতিয়ে বিদায় নিলো। বিশ্বকাপটা অনেক ভালো হয়েছে। তবে হাতে গোনা দুই একটা ম্যাচ ছাড়া তেমন কোন ক্লোজ ম্যাচ হয়নি। উইকেটে অনেক রান হয়েছে। তবে বেশিরভাগ ম্যাচ একচেটিয়া হয়েছে। তেমন কোন প্রতিদ্বন্দ্বিতাই হয়নি।