কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক মঙ্গলবার

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ২২:১৮
 
আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
 
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।