মহাকাশে রয়েছে ৯ ফুট উচ্চতার এলিয়েন। এমনকি মহাকাশযাত্রীর সঙ্গে কথা বলতেও দেখা গেছে সেই এলিয়েনকে। এমন আশ্চর্য্যজনক ঘটনার কথা জানালেন খোদ নাসা’র অভিজ্ঞ মহাকাশযাত্রী ক্লার্ক ম্যাকলেলেন্ড। ক্লার্ক ম্যাকলেলেন্ড ‘স্টারগেট ক্রনিকল’ নামের একটি ওয়েবসাইটে প্রথম ভিনগ্রহীদের নিয়ে এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেন। ওই ওয়েবসাইটে তিনি দাবি করেন, মহাকশ ভ্রমনের সময় কেনেডি স্পেস সেন্টারে তিনি ৮-৯ ফুটের এলিয়েন দেখেছেন। এলিয়েনের বিবরণে তিনি বলেছেন, দু’টি হাত, দু’টি পা, দু’টি পায়ের তালু সবই ছিল ওই এলিয়েনের। দেহের সাথে সঙ্গতিপূর্ণ মাথাও ছিল। ওয়েবসাইটে তিনি আরও বলেন, এলিয়েনটি দুই পায়ের ওপর দাঁড়িয়ে মার্কিন মহাকশযাত্রীর সাথে কথা বলছিল। তার দাবি, প্রায় ১ মিনিট ৭ সেকেন্ড কথোপকথন হয় তাদের মধ্যে। ৩৫ বছর নাসায় কর্মরত ছিলেন ক্লার্ক ম্যাকলেলেন্ড। - ডেট্রয়েট টাইমস
