ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

আপডেট : ০১ মার্চ ২০১৯, ১৪:৩৭

বিভিন্ন দাবিতে ছাত্র আন্দোলনের মুখে অচল ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবারে সকাল ১১টার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

 

কলেজ কর্তৃপক্ষ জানায়, এ কলেজের শিক্ষার্থীরা কলেজটিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদভুক্ত করার দারি জানিয়ে আসছিল। এ তারা এ দাবিতে আন্দোলনও করে। প্রাণি সম্পদ অধিদপ্তরের ঊধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বস্ত করে। কিন্তু দাবি বাস্তবায়ন করেনি। এর পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীরা ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন করে আন্দোলন শুরু করে। কলেজ  প্রশাসনকে অচল করে দেয়। প্রধান গেট ও অফিসে তালা লাগিয়ে দেয়। আজ সকালে কলেজটি অনির্দিষ্টকালে জন্য বন্ধ ঘোষণা করা হয়। 

আরো পড়ুন : ঘরে-বাইরে প্রশংসায় ভাসছেন ইমরান খান!

কলেজ অধ্যক্ষ ড. অমলেন্দু ঘোষ জানান, ছাত্রদের আন্দোলন সহিংস হয়ে উঠে। তারা কলেজে অফিস, ক্লাশরুম, প্রধান গেট, ল্যাবরেটরিতে তালা ঝুলিয়ে দেয়। এমনি শিক্ষকদের হুমকি দেয়। কলেজটি অচল হয়ে পড়ে। প্রশাসনের সঙ্গে পরামর্শ করে কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি