ভারতের ঝাড়খণ্ড রাজ্যে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। রবিবার স্থানীয় সময় রাত তিনটার দিকে গারওয়াহ জেলায় এই দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, আহতদের সবাইকে গারওয়াহ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বাসটি রাজ্যের ছত্তিশগরে রায়পুর থেকে পাটনা যাচ্ছিল।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে থেকে ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।
