ভারত শাসিত কাশ্মিরে ভূমিধসে নিখোঁজ ১০

আপডেট : ৩০ মার্চ ২০১৫, ১৬:৩৯
 
 ভারত শাসিত কাশ্মিরে সোমবার প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১০ জন নিখোঁজ হয়েছে। ওই এলাকার পুলিশের মহাপরিদর্শক (আইজি) জাভিদ মুজতবা গিলানী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ভূমিধসে ১০ থেকে ১২ জন চাপা পড়েছে। উদ্ধার অভিযান চলছে।’