জাতিসংঘ মহাসচিব বান কি-মুন সোমবার বাগদাদ পৌঁছেছেন। ইরাকে জাতিসংঘ মিশন এ কথা জানায়। জাতিসংঘ মহাসচিব ইরাকে এই সফরকালে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবেদি ও অন্যান্য শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসবেন।
খবর এএফপি’র।
ইরাকের জাতিসংঘ মিশন টুইটারে বান কি-মুনের ইরাক পৌঁছার এ খবর জানায়।
