নিউ ইয়র্কে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় ২ মৃতদেহ উদ্ধার

আপডেট : ৩০ মার্চ ২০১৫, ১৮:০৭
 
নিউ ইয়র্কে গ্যাস সরবরাহ লাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় রবিবার দুইটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতদের কোন পরিচয় দেওয়া হয়নি। গত বৃহস্পতিবার বিস্ফোরণের ঘটনায় একটি ভবন পুরোপুরি গুঁড়িয়ে যায়।
এদিন গ্যাস বিস্ফোরণ ও পাশাপাশি আগুন লেগে যাওয়ার ঘটনায় ২২ জন আহত হয়। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সুশি পার্ক রেঁস্তোরা নিকোলাস ফিগুয়েরোয়া এবং কর্মচারী মোইসেস লুকন নামে একজনের নিখোঁজ থাকার কথা জানিয়েছিল।
এদিকে বিস্ফোরণের এক ঘণ্টা আগে একটি ভবনের গ্যাসের পাইপ লাইনে সমস্যার কথা বলেন পরিদর্শকরা। এটাকে যাতে ব্যবহার না করা হয় সেজন্য তারা লাইনটিকে বন্ধ করে দিয়ে চলে যান বলে কর্মকর্তারা জানিয়েছেন। শহরের মেয়র বিল দে ব্লাসিও বলেছেন, বিস্ফোরণের আগে গ্যাস সরবরাহ লাইনে কেউ কোন আঘাত বা ফুটো করেছিল কি না সেটি তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: বিবিসি