স্বতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিম বলেছেন, মেয়র প্রার্থী হতে সংসদ সদস্যপদ ছাড়তে চিঠি দিলেও তা ছিড়ে ফেলা হয়েছে।
আওয়ামী লীগের এই নেতা সোমবার স্পিকারকে এ কথা বলেন।
জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে উঠে দাঁড়িয়ে হাজি সেলিম হাসতে হাসতে বলেন, ‘হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। মাননীয় স্পিকার আপনি যদি আমার পদত্যাগপত্র গ্রহণ করতেন, তা হলে আমি এখানে থাকতাম না। ঢাকা দক্ষিণে থাকতাম।’
এ সময় হাজি সেলিমকে থামিয়ে দিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানতে চান, মাননীয় সংসদ সদস্য, আপনার পদত্যাগপত্রটি কোথায়?
জবাবে হাজি সেলিম বলেন, ‘আপনার কাছেই দিয়েছিলাম। ছিড়ে ফেলা হয়েছে।’
কিন্তু কে ছিড়েছে, সে ব্যাপারে কিছু বলেননি তিনি।
