বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান বলেছেন, সীমান্তে ইয়াবা পাচার, চোরাচালান, সাগর পথে মানব পাচারসহ সব ধরনের অপরা মূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে রোহিঙ্গারা। তাদের অনুপ্রবেশ বন্ধ করতে না পারলে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় ঘটবে।
সোমবার ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যেগে টেকনাফ বিওপি সংলগ্ন এজাহার কোম্পানির মাঠে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে আলোচনার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শুধু বিজিবির উপর চাপা দিলে হবে না। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো সকলের দায়িত্ব। আর আপনারা যদি সহযগিতা না করেন রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাবে না। এই অনুপ্রবেশ কারীরা দিন দিন সামাজিক ব্যবস্থাকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। গত বছরের তিন হাজার ২০০ শত রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে প্রতিহত করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় লোকজন দেশের স্বার্থে মিয়ানমারের রোহিঙ্গাদের আর আশ্রয়-পশ্রয় না দেওয়ার অঙ্গীকার করেন। যারা আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন টেকনাফ-উখিয়া আসনের সাবেক সংসদ সদস্য জনাব অধ্যাপক মোহাম্মদ আলী, কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ড. অনুপম শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
