জেলার রামগঞ্জ উপজেলার ৫নং চণ্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের নোয়া বাড়ির টিপু সুলতানের ছেলে ওয়াশিকুর রহমান তুষার বাবু (২৬) সোমবার সকাল পৌনে ১০টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বেগুনবাড়ির দিপিকা মোড়ে অস্ত্রধারীদের অতর্কিত হামলায় নিহত হন।
ওয়াশিকুরের মৃত্যুর খবর উপজেলাব্যপাী ছড়িয়ে পড়ার পর থেকে তার বাড়িতে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর কান্নায় শোকের মাতম চলছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, নিহতের বাবা ছেলের মুত্যু সংবাদ শোনার পর থেকে জ্ঞান হারিয়ে পড়ে আছেন। একমাত্র বোন আসরাফী সুলতানা সিমু কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, বিশ বছর আগে আমরা মা হারাই, বাবা আমাদের ভাই-বোন দু’জনকে কোলেপিঠে অনেক কষ্টে মানুষ করেন।
ছোট বেলা থেকে সে খুব মেধাবী ও শান্ত স্বভাবের ছিল। সে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না, শুনেছি ব্লগে একটু লেখালেখি করত, এ জন্য জামাত-শিবির অথবা জঙ্গি সংগঠনের কেউ এ হত্যা করতে পারে। এ ছাড়া আমার ভাইয়ের কোন শত্রু ছিল না।
এলাকাবাসী জানান, ওয়াশিকুর রহমান ২০০৪ইং সালে উপজেলার চণ্ডিপুর উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি, তেজগাঁও কলেজ থেকে এইচ এস সি , জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স পাশ করে ঢাকাস্থ মতিঝিল ফারইস্ট ট্রাভেলস এ্যভিয়েশনে কর্মরত ছিলেন। তার আচরণ খুব ভাল ছিল, তার সাথে কখনও কারো মতানৈক্য হয়নি। এ রকম ছেলেকে মেরে ফেলা মেনে নেয়া কষ্টকর।
