‘কুইন’ ছবির জন্য জাতীয় পুরস্কার জিতেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। ‘মেরি কম’ ছবির জন্য এই পুরস্কার প্রিয়াঙ্কা চোপড়াও জিতেছেন। কিন্তু সম্প্রতি প্রিয়াঙ্কার এই পুরস্কার জয়ে নিয়ে নাকি অসন্তোষ প্রকাশ করেছেন কঙ্গনা। শুধু তাই নয়, কঙ্গনা নাকি বলেছেন এই পুরস্কারটিও তারই পাওয়া উচিত ছিল! প্রকাশিত এই মন্তব্য সম্পর্কে কঙ্গনা বলেন, ‘এটা সম্পূর্ণ ভুল। আমার কথাগুলো বিকৃত করে প্রকাশিত হয়েছে। আমি এই ধরণের কোনো কথাই বলিনি। এটা খুবই দুঃখজনক যে কারো মিথ্যা বক্তব্য প্রকাশ করে ফায়দা নেয়া।’
