ভারতে গরুর মাংসে নিষেধাজ্ঞা, বাঘ-সিংহও মুরগী খাচ্ছে

আপডেট : ৩১ মার্চ ২০১৫, ০৯:৪৭


ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অনেকগুলো রাজ্যে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ হওয়ার পর দেশটির একটি জাতীয় উদ্যানে বাঘ-সিংহরাও এখন গরুর মাংসের পরিবর্তে মুরগীর মাংস খাচ্ছে। খবর বিবিসি’র।
মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস রিপোর্ট করেছে, মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে সংরক্ষিত বনাঞ্চল সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে বাঘ ও সিংহের খাওয়া হিসেবে এখন আর গরুর মাংস দেয়া হচ্ছে না, দেয়া হচ্ছে মুরগীর মাংস। বনের ১৪টি বাঘ ও শকুনকেও মুরগীর মাংস দেয়া হচ্ছে। মুম্বাইয়ের অভিজাত রেস্তোরাঁগুলোতে ভাজা গরুর মাংস পরিবেশন বন্ধ হয়ে গেছে। ভারতে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র রাজ্যে গরু জবাই নিষিদ্ধ হবার পর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলছেন, তার সরকার সারাদেশেই গরু জবাই এবং গোমাংস বিক্রি নিষিদ্ধ করতে চায়। এদেশে গোহত্যা কোনভাবেই মেনে নেয়া যায় না।