রাহুল ফিরবেন ১৯ এপ্রিল: দিগ্বিজয়

আপডেট : ৩১ মার্চ ২০১৫, ১১:২৯
 
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী ১৯ এপ্রিল ফিরবেন বলে জানিয়েছে দলটির জেষ্ঠ্য নেতা দিগ্বিজয় সিং। সোমবার তিনি এই তথ্য জানান। খবর: এনডিটিভির।
দিগ্বিজয় সিং বলেন, কেন্দ্রীয় সরকারের ভূমি সংস্কার আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ১৯ এপ্রিল সভা করার পরিকল্পনা করছে কংগ্রেস। ঐ দিনই রাহুল গান্ধী ফিরবেন।
দেশটির পার্লামেন্টের চলতি অধিবেশনে অনুপস্থিত রয়েছেন রাহুল। রাহুলের দল জানিয়েছে, ‘অন্তর্দর্শন ও গভীর চিন্তা’ করার জন্য তিনি ছুটিতে আছেন।

দীর্ঘদিন ধরে রাহুল অনুপস্থিত থাকায় নিখোঁজ’ ঘোষণা দিয়ে উত্তর প্রদেশ রাজ্যের বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়। গত শনিবার রাহুলের নিজ নির্বাচনী এলাকা উত্তর প্রদেশের আমেথিতে যান তার মা ও কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। সেখানে তিনি  জানান, রাহুল শিগগিরই ফিরবেন।