লন্ডনে মাদাম তুসোর যাদুঘরে সর্বশেষ বলিউড অভিনেত্রী হিসেবে জায়গা করে নিলেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি নিজের হাতেই মোমের মূর্তিটি উদ্বোধন করেন তিনি। ২০০০ সালে প্রথম বিগ-বি অমিতাভ বচ্চনের মোমের মূর্তি বসিয়ে বলিউড অভিনেতাদের যাদুঘরে স্থান দেওয়া শুরু হয়। সেটারই ১৫ বছর উপলক্ষ্যে ক্যাটরিনার মোমের প্রতিকৃতি বসিয়ে তা স্মরণীয় করে রাখতে চেয়েছে যাদুঘর কর্তৃপক্ষ। ক্যাটরিনার সঙ্গে এবারের লড়াইয়ে ছিলেন বলিউডে তাঁর আরও দুই সহকর্মী প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোনও। তবে প্রতিযোগিতায় তাঁদের হারিয়ে মাদাম তুসোয় জায়গা করে নিয়েছেন ক্যাট। নিজের মোমের প্রতিকৃতির মুখোমুখি হয়ে ক্যাটরিনা জানিয়েছেন, মূর্তিটি অবিকল তাঁর মতোই দেখতে।
-ওয়ান ইন্ডিয়া।
