রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তরা শামসুল করিম (৬০) নামের একটি কারখানার নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা করেছে। সোমবার দিনগত গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
হাজারীবাগ থানা পুলিশ জানায়—গত ১৯ মার্চ ভোরে হাজারীবাগের ‘মাদার ট্যানারি’ নামক একটি কারখানার স্টোর রুমের তালা ভেঙে ডাকাতি করছিল একদল ডাকাত। নিরাপত্তাকর্মী শামসুল করিম বিষয়টি টের পেয়ে ডাকাতদের বাধা দিলে তারা রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শামসুলকে আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহত নিরাপত্তাকর্মীর গ্রামের বাড়ি নোয়াখালীর খালীশাহতোলা এলাকায়।
