সিনেপ্লেক্স ও ব্লকবাস্টারে একই সাথে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস সেভেন’

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ০২:১৯

হলিউডের অন্যতম কাঙ্ক্ষিত ছবি ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস সেভেন’ সারাবিশ্বের সাথে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে। তবে সিনেপ্লেক্স-এর প্রসার সারাদেশে না হওয়ায় হলে এই ছবিটি দেখার সুযোগ থাকবে আপাতত ঢাকাবাসীর জন্যই। আসছে শুক্রবার বসুন্ধরা সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে ছবিটি মুক্তি পাচ্ছে।

এ প্রসঙ্গে বসুন্ধরা সিনেপ্লেক্সের কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা গত কয়েকবছর ধরে একেবারে নতুন ছবিই রিলিজ দেবার চেষ্টা করছি। ছবিটির ওয়ার্ল্ড রিলিজের ক্ষেত্রে এখন বাংলাদেশও অন্যতম দেশ। তাই এই বিশ্বায়নের সাথে তাল মিলিয়েই আমরা ছবি রিলিজ দিচ্ছি।

অন্যদিকে ব্লকবাস্টারের কর্মকর্তা রমিম রায়হান বলেন, ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস-এর সিরিজ মুভির প্রতি এদেশের তরুণদের আলাদা একটা আগ্রহ সবসময়ই থাকে। সেই আগ্রহের কথা চিন্তা করেই আমরা বিশ্বমুক্তির সাথে দর্শকদের জন্য পর্দায় আনছি ছবিটি।’