ছোটপর্দাতে নির্ভর অর্ষা

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ১১:২০

লাক্স সুন্দরী নাজিয়া হক অর্ষা। মাঝে একটা বিরতির পর আবারও নিয়মিত হয়েছেন অভিনয়ে। বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। মেহেদী বিন আশরাফ পরিচালিত ‘শূন্য জীবন’ নাটকে একটি ভিন্ন চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি ধারাবাহিক ও একক নাটকের শুটিং করছেন অর্ষা। ছোটপর্দার নিয়মিত এই অভিনেত্রী বড়পর্দায় ‘মহুয়া মঙ্গল’ চলচ্চিত্রে শুটিং শুরু করলেও মাঝে শুটিং বন্ধ হবার পর এখন পর্যন্ত কবে শুটিং আবার শুরু হবে এই বিষয়ে কিছুই জানেন না অর্ষা। এর আগের অভিনীত ছবিগুলোও এখন পর্যন্ত মুক্তি পায়নি অর্ষার। এজন্য চলচ্চিত্র নিয়ে এখন অনেকটা শঙ্কায় আছেন তিনি। তাই ক্যারিয়ারের ছোটপর্দাতেই এখন নির্ভর অর্ষা।