ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আবদুল আউয়াল মিন্টু মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বুধবার মনোনয়নপত্র বাছাইকালে রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেন।
আবদুল আউয়াল মিন্টুর সমর্থনকারী আবদুল রাজ্জাক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভোটার না হওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়।
আজ মেয়র পদে জমা হওয়া মনোয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবারও মনোনয়নপত্র বাছাই করা হবে।
