ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বানে মেয়ারপ্রার্থী বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু ও নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মনোয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। বুধবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল হলেও এ সিটি করপোরেশনে তার বড় ছেলে তাবিথ আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, াবদুল আউয়াল মিন্টুর আবেদনে সমর্থক হিসেবে যার নাম দেওয়া হয়েছে তিনি এই সিটি করপোরেশনের ভোটার না হওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মিন্টুর ছেলে তাবিথ আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া উত্তরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যবসায়ী আনিসুল হকের মনোনয়পত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা জানান, নাসির উদ্দিন আহমেদ পিন্টুসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিডিআর বিদ্রোহের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় পিন্টুর মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানান ঐ।
