মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সরকারের খসড়া চুক্তি স্বাক্ষর

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ১২:২৭
 
মিয়ানমারে সংঘাত নিরসনে ১৬টি বিদ্রোহী দলের সঙ্গে একটি খসড়া চুক্তিতে স্বাক্ষর করেছে সরকার। এই চুক্তির ফলে কয়েক দশকের সংঘাত নিরসন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি’র।

জাতিসংঘ সরকার ও বিদ্রোহীদের মধ্যকার চুক্তিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে। মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন গতকাল মঙ্গলবার জানিয়েছেন, দেশের মানুষ শান্তি চায়। আমরা সেটাই দেয়ার চেষ্টা করছি। চূড়ান্ত চুক্তি হলে সেটি একটি মাইলফলক ঘটনায় পরিণত হবে।