ম্যাডোনা-সুইফট এক সাথে!

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ১২:৫০

 

পপ সেনসেশন টেইলর সুইফট এবং ম্যাডোনাকে এক মঞ্চে দেখা গেলে কেমন হয়! গত ২৯ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আই হার্ট রেডিও অ্যাওয়ার্ডের দর্শকদের কিন্তু এই দুই শিল্পীকে একই মঞ্চে দেখার অভিজ্ঞতা হয়ে গেল! দর্শকরা অবশ্যই খুব উচ্ছ্বেসিত। তবে এই ঘটনায় টেইলর সুইফটও কম আনন্দিত নন! ম্যাডোনার ১৩তম স্টুডিও অ্যালবামের ‘ঘোস্ট টাউন’ গানটি গেয়ে স্টেজ মাতাচ্ছিলেন টেইলর সুইফট। এই গানের মাঝেই গিটার হাতে স্টেজে উঠে যান পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। এরপর দু’জনে মিলেই মাত করেন দর্শককে। তাদের পারফর্মেন্স স্বাভাবিকভাবেই খুব প্রশংসিত হয়েছে। ম্যাডোনার অংশগ্রহণে যারপরনাই খুশি সুইফট। ২৫ বছর বয়সী এই শিল্পী বলেন, ‘আমি সত্যিই খুব খুশি। তিনি ছোটবেলা থেকেই আমার খুব প্রিয় একজন শিল্পী। আর তার সাথে এভাবে পারফর্ম করার সুযোগ আসবে তা আমি ভাবিনি। এটা আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি মুহূর্ত।’ ৫৬ বছর বয়সী ম্যাডোনা বলেন, ‘এই সময়ের শিল্পীদের মধ্যে সুইফটকে আমার ভালো লাগে। সে আমারই খুব জনপ্রিয় গান স্টেজে গাইছিল। দর্শকের আসনে বসে থাকতে মনে হলো তার সাথে আমিও তো গানটি গাইতে পারি!’