এনরিকের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে বার্সা

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ১৪:৪৭

 

বার্সেলোনা সভাপতি জোসেপ ম্যারিয়া বার্টোমিউ শীঘ্রই ক্লাবের বর্তমান কোচ লুই এনরিকে’কে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিতে যাচ্ছেন। কাতালান ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন চুক্তি অনুযায়ী ২০১৭ সাল পর্যন্ত বার্সায় থাকবেন এনরিকে। ৪৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচের সঙ্গে বার্সার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৬ তে। এমন অবস্থায় এনরিকেকে আরো এক মৌসুমে রাখার সিদ্ধান্তের কথা জানালেন বার্সা সভাপতি বার্টোমিউ।  আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো শিরোপাহীন মৌসুম শেষে দায়িত্ব ছাড়ার পর নয় মাসে আগে বার্সার কোচের চেয়ারে ক্লাবটিরই সাবেক মিডফিল্ডার এনরিকে। কিন্তু চলতি বছরের শুরুতে দলের তারকা খেলোয়াড় লিওনেল মেসির সঙ্গে হট্টোগোল পাকিয়ে নিজের ভবিষ্যত অনিশ্চিত করে তুলেন এই স্প্যানিশ। দলীয় এ গোলযোগের প্রভাব পড়েনি বার্সার নৈপূণ্যে। মার্টিনোর তত্ত্বাবধানে এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, স্প্যানিশ কাপের ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি লা লিগার পয়েন্ট তালিকায়ও শীর্ষে ফিরেছে বার্সা।—সুপার স্পোর্টস