মেসি প্রথম, রোনালদো ২৯ নম্বরে

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ১৫:০৭
 
আর্জেন্টাইন ও বার্সেলোনা তারকা খেলোয়াড় লিওনেল মেসি সেরা স্ট্রাইকার হিসেবে বিবেচিত হয়েছেন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিসের (সিআইইএস) হিসেবে বছরের প্রথম তিন মাসে তিনিই শীর্ষে আছেন। অন্যদিকে মেসির চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো আছেন ২৯ নম্বরে।
সিআইইএস প্রকাশ করা এই তালিকায় মেসির পরেই আছেন বায়ার্ন মিউনিখের আরিয়েন রবেন। তৃতীয় অবস্থানে আছেন ওলফসবার্গের বাস ডোস্ট।  
সিআইইএস পয়েন্ট দেওয়ার সময় কেবল একজন ফুটবলারের গোলসংখ্যা দেখা হয়নি, সংশ্লিষ্ট খেলোয়াড়ের সতীর্থদের সঙ্গে বল আদান-প্রদান, বল দখল করা, সুযোগ তৈরি করা এবং দলকে উদ্বুদ্ধ করার মতো বিষয়ও বিবেচনা করা হয়।