চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম ও আওয়ামী লীগ সমর্থিত আ জ ম নাছিরসহ আট মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার নগরের মুসলিম হলে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এই ঘোষণা দেন।
আবদুল বাতেন বলেন, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও তথ্যগত কিছু অসংগতি কারণে বাকি পাঁচ মেয়র পদ প্রার্থীকে বিকেল পাঁচটা পর্যন্ত সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে তার প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য দিতে না পারলে তাদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।
তিনি আরো জানান, যাদের মনোয়নপত্র বাতিল হবে, তারা আগামী তিন দিনের মধ্যে এই ব্যাপারে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন।
