হরিপুরে জাতীয় গ্রিড বিপর্যয়ে তদন্ত কমিটি গঠন

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ২০:১৭
 
 
 
 
 
হরিপুরে জাতীয় গ্রিড বিপর্যয়ের ঘটনায় আবারো তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। চার সদস্যের কমিটির প্রধান করা হয়েছে পিজিসিবির প্রধান প্রকৌশলী মো. কামরুল আহসানকে। বুধবার পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) কর্তৃপক্ষ এই কমিটি গঠন করে।  
গত মঙ্গলবারের বিপর্যয়ে সিব্দিরগঞ্জসহ ঢাকার মানিকনগর, উলন, নারিন্দা, বঙ্গভবন এবং ধানমন্ডি উপকেন্দ্রর আওতায় যে সব এলাকা, তার পুরোটাতেই বিদ্যুত্ ছিল না।  এ ছাড়া, ওই সঞ্চালন লাইনের ওপর নির্ভর শ্যামপুর, মুন্সিগঞ্জ, মদনগঞ্জ, সোনারগাঁও উপকেন্দ্র এলাকাতেও বিদ্যুত্ ছিল না।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১ মিনিটে নারায়গঞ্জের হরিপুর জাতীয় বিদ্যুতের গ্রিড বিপর্যয় হয়। এর আগে গত ৯ মার্চ আশুগঞ্জে একবার গ্রিড বিপর্যয় হয়েছিল।