সাভারে বাসের চাপায় যুবক নিহত

আপডেট : ০১ মার্চ ২০১৯, ১৯:৩৬

সাভারে মহাসড়কে হাঁটছিলেন এবং মোবাইল ফোনে কথা বলছিলেন রোমন হোসেন রাকিব (২১)। সেটিই কাল হলো তার। পেছন থেকে একটি বাস এসে কেড়ে নিলো তার প্রাণ। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের রাকিব নওগাঁ জেলার সদর থানার কেশবপুর গ্রামের মো. গোলজার হোসেনর ছেলে। তিনি সাভারের ডগরমোড়া এলাকায় ভাড়া বাসায় থেকে একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফএম সায়েদ বলেন, সকালে রোমন হোসেন রাকিব ও তার বন্ধুরা মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলো। এ সময় রোমন মুঠোফোনে কথা বলা অবস্থায় পেছন থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

আরো পড়ুন: সার্কাস দেখাবেন জয়া আহসান (ভিডিও)

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় ঘাতক বাসটি সনাক্তের চেষ্টা চলছে। 

ইত্তেফাক/অনি