ব্রিটেনে এক বাবা নির্লজ্জতার খ্যাতি পেয়েছেন! ওই ব্যক্তির ২০ জন স্ত্রী এবং ৪০ জন সন্তান থাকলেও অর্ধেকেরই বেশির নাম জানেন না তিনি! আর এ নিয়ে তার ব্যাপক সমালোচনা হচ্ছে।
লন্ডনের মনমাইথশেয়ারের ইব ভেলির বাসিন্দা মাইক হলপিন। তার ৪০টি সন্তান রয়েছে। তার মদ্যপান এবং নারী আসক্তির কারণে ১৬ সন্তানকে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। ৫৬ বছর বয়সী মাইক হলপিন বলেন, ঈশ্বর চায় বলেই আমি এত বিয়ে করেছি এবং বেশি সন্তান জন্ম দিয়েছি। ঈশ্বর তো সন্তান বাড়ানোর কথা বাইবেলে বলেছেন। আশ্চর্যের বিষয় যে, মাইক হলপিন এক দশক ধরে কাজ না করলেও তিনি ২৭ হাজার ইউরো সরকারের কাছ থেকে পেয়েছেন। তিনি তার সন্তানদের অনেকের অর্ধেক নাম মনে রাখতে পারেন। আবার অনেকের নামই জানেন না। এমনকি রাস্তায় তার পাশ দিয়ে কোন সন্তান হেঁটে গেলেও তিনি চিনতে পারেন না। কারণ তিনি বেশিরভাগ সময়ই মদ্যপ অবস্থায় থাকেন। তিনি বলেন, আমি আরো সন্তান চাই। কারণ সন্তান জন্ম না দিয়ে আমি থাকতে পারি না। - ডেইলি মেইল
