যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সিনেটর ডেমোক্র্যাট বব মেনেনডেজের বিরুদ্ধে দুর্নীতির ১৪টি অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার বিবিসির অনলাইনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউজার্সির রাজনীতিবিদ মেননডেজের বিরুদ্ধে ফ্লোরিডার এক চিকিত্সককে সুবিধা পাইয়ে দিতে অবৈধভাবে প্রভাব খাটানোর অভিযোগ আনা হয়।
অবশ্য সংবাদ সম্মেলন ডেকে দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন মেনেনডেজ। তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘মিথ্যা’ বলে মন্তব্য করেন মেননডেজ। মেনেনডেজের বিরুদ্ধে আনা ১৪টি অভিযোগের মধ্যে ষড়যন্ত্র, মিথ্যা বিবৃতি, ঘুষ দেয়ার মতো বিষয় রয়েছে।
মেনেনডেজ অভিযোগ করেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বিচার বিভাগের প্রসিকিউটররা তিন বছর আগে এই তদন্ত শুরু করে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
নিউজার্সির একটি প্রভাবশালী পত্রিকা মেনেনডেজকে সিনেটরের পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে।
প্রেসিডেন্ট বারাক ওবামার ইরান ও কিউবা নীতির একজন কড়া সমালোচক মেনেনডেজ।
