মিশরের নর্থ সিনাইয়ে দু’টি চেকপয়েন্টে বৃহস্পতিবার জঙ্গি হামলায় কমপক্ষে পাঁচ সৈন্য নিহত হয়েছে। সেখানে সৈন্যরা ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় শাখার জিহাদিদের সাথে লড়াই করছে।
পুলিশ কর্মকর্তারা এএফপিকে বলেন, বন্দুকধারীরা ফিলিস্তিনের গাজা উপত্যকায় যাওয়ার মিসরীয় ক্রসিং পয়েন্টের শেখ জুয়াইদ ও রাফা চেকপয়েন্টে স্বয়ংক্রীয় অস্ত্র দিয়ে সৈন্যদের উপর গুলি বর্ষণ করে।
ওই কর্মকর্তারা জানান, সেখানে এ হামলার ঘটনায় কমপক্ষে পাঁচ সৈন্য নিহত ও ১১ জন আহত হয়।
