রায়পুরায় বৃহস্পতিবার বালুবহনকারী অবৈধ ট্রাক্টরের (ইছারমাথা) চাপায় আরমান নামে ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরমান উপজেলার মেথিকান্দা উত্তর পাড়া গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুরা-রাধাগঞ্জ সড়কের মেথিকান্দা উত্তর পাড়া নামক স্থানে সকাল আনুমানিক ১০ টায় বালি বাহী একটি অবৈধ ট্রাক্টর (ইছারমাথা) চাকায় পৃষ্ট হয়ে শিশুটি মারা যায়। এলাকাবাসী ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়।
